• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

ডিমলার হামিদুল হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর হামিদুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা যায়, জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে গত ১৯ ডিসেম্বর ২০২৫ সকালে ভিকটিম হামিদুল ইসলামের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে বাধা দিতে গেলে মোঃ আবুল হোসেন (৫৬) ও তার সহযোগীরা হামিদুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত ৮টা ৫০ মিনিটে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুরের শহীদবাগ এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


More News Of This Category