• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পাটগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২ অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬০৩ বস্তা চাল উদ্ধার 

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
শনিবার, ৩১ মে, ২০২৫

অবৈধভাবে মজুত করার অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী । উদ্ধার শেষে শনিবার রাতে ইসলামপুর থানার এসআই হাবীব বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য ও ৪/৫ জনকে অজ্ঞাত করে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় থানায় মামলা দায়ের করেন।শনিবার (৩১ মে) দুপুর ১২ টায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার (৩০ মে) রাত ৭ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাতের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা এলাকার আজগর আলী ও আনোয়ার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী । এ সময় ৬০৩ বস্তা চাল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার সেনাবাহিনীর একটি বিশেষ টিম টহলরত অবস্থায় ছিল। সেনাবাহিনী চাল উদ্ধারের বিষয়টি আমাদের জানালে আমরা ঘটনাস্থলে এসে চাল জব্দ করি। ৬০৩ বস্তায় প্রায় ১৮০৯০ কেজি চাল ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত করে আরো কাউকে জড়িত পেলে আইনের আওতায় নিয়ে আসব।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাত জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান করে দুটি ঘর থেকে ৬০৩ বস্তা চাল উদ্ধার করি। ধারণা করা হয়েছে এখানে আনোয়ার হোসেন ও আজগর আলী নামের দুই ব্যক্তি জড়িত৷ অভিযানে আমাদের সাথে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা পুলিশকে খবর দিয়ে চাল গুলো হস্তান্তর করেছি।


এরকম আরও সংবাদ