• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

কবরের ওপর ঘরবাড়ি বানানো কি জায়েজ?

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

কবরের ওপর ঘরবাড়ি বানিয়ে বসবাস করা অথবা বসবাসের ঘরের নিচে কাউকে কবর দেওয়া নিন্দনীয় কাজ। হাদিসে কবরের ওপর বসতে আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

لأن يجلِسَ أحدُكم على جَمرةٍ فتحرِقَ ثيابَه، حتَّى تخلُصَ إلى جلدِه، خيرٌ لَهُ من أن يجلِسَ على قبرٍ

তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধেয় বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য কবরের উপর বসার চেয়ে উত্তম। (সহিহ মুসলিম)

যদি কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজন দেখা দেয়, তাহলে ঘর বা মসজিদ সম্প্রসারণের জন্য লাশ স্থানান্তর করা যেতে পারে।

তবে কবর যদি অনেক পুরনো হয়, কবরস্থ ব্যক্তিদের লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে, তাহলে কবর সমান করে তার ওপর ঘরবাড়ি নির্মাণ জায়েজ হবে।

কবরের ওপর দিয়ে হাটাচলা করার বিধান

বিশেষ প্রয়োজন ছাড়া কবরের ওপর হাঁটাচলা করা, কবর পায়ে মাড়ানো মাকরুহ। জাবের রা. বলেন,

نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ

নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর পাকা করা, তার ওপরে লেখা, কবরের ওপর বাড়ি নির্মাণ করা এবং তা পদদলিত করা থেকে নিষেধ করেছেন। (সুনানে তিরমিজি)

বড় কবরস্থানগুলোতে অনেক সময় কোনো কবরের কাছে পৌঁছার জন্য অন্য কবর মাড়িয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। এ রকম ক্ষেত্রে মৃত ব্যক্তির দূরে দাঁড়িয়ে দোয়া করাই সমীচীন। কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার জন্য অন্য কবর পদদলিত করা মাকরুহ হবে।


More News Of This Category