• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

আগামী ৭ দিনের মধ্যে কারফিউ উঠে যাবে, আশা সালমান এফ রহমানের

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আগামী ৭ দিনের মধ্যে কারফিউ পরিস্থিতি উঠে যাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার (২৮ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি।

মতবিনিময় সভা শেষে সালমান এফ রহমান বলেন, আমরা ৫টা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসবো। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন, এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করবো। তৃতীয় মিটিং করবো বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।

‘বাজেটে অনেক কিছুই এসেছে যাতে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন।’

সালমান এফ রহমান বলেন, ফোরজি চালু হয়ে যাচ্ছে। ইন্টারনেট ছাড়া কোনো ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি।

তিনি বলেন, ব্যবসায়ীরা আজকে দিনের মধ্যে সংশ্লিষ্ট খাতের ক্ষতির পরিমাণটা লিখিতভাবে জানাবেন। ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ব্যবসায়ীরা লিখিতভাবে আমাদের জানাবেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। নিজস্ব একটা ইন্টারনেট তৈরি করা যায় কি না, সেটার একটা সাজেশন এসেছে।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সব ধরনের সহায়তা করবেন।

আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা কথা সোশ্যাল মিডিয়া-বাইরের মিডিয়ায় প্রচার হয়েছে জানিয়ে তিনি বলেন, বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এজন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে ইমেজ ড্যামেজ অনেকটা রিকভার হবে।

সভায় সালমান এফ রহমান ছাড়া তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানরা উপস্থিত ছিলেন।


More News Of This Category