• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় চট্টগ্রামে গ্রেফতার ২৫

সংবাদদাতা:
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার মামলার আসামি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুর রহমান ওরফে সায়েম (৩৩), চকবাজার থানার মামলার আসামি মো. ইদ্রিস জীবন (৩৬), চান্দগাঁও থানার মামলার আসামি ওসমান গনি (৫০), সদরঘাট থানার মামলার আসামি ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কায়সার হামিদ (৩৬), পাঁচলাইশ থানার মামলার আসামি শফিকুল আলম (৪০), খুলশী থানার মামলার আসামি মো. শিপন (৩৩), হালিশহর থানার মামলার আসামি জাফর আহম্মেদ (৬৫), বাকলিয়া থানার মামলার আসামি সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসাইন (৬০), মো. সানি।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে গ্রেফতার ২৫

এছাড়াও রয়েছেন ডবলমুরিং থানার মামলার আসামি মো. রাব্বি হোসেন ওরফে হৃদয় (২৫), মো. ফয়সাল (২৫), সাখাওয়াত হোসেন রানা (২৪), আকবরশাহ থানার মামলার আসামি তৌহিদুল ইসলাম (২৪), ইপিজেড থানার মামলার আসামি আজগর আলী (৪৮), মো. আলমগীর (৩৭), জলিল সরদার (৩৯), নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানার মামলার আসামি মো. হালিম (৫৫), বায়েজিদ বোস্তামী থানার মামলার আসামি জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রাবির (২৬), খোরশেদ আলম (৪৪), মো. শাহজাহান (২৪), আব্দুল্লাহ ওরফে লোকমান (২৫), পাহাড়তলী থানার মামলার আসামি পাহাড়তলী থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অর্থ জোগানদাতা শেখ আব্দুল মান্নান (৫৯), বেলাল হোসেন (৩৫) এবং কর্ণফুলী থানার মামলার আসামি মামুনুর রশিদ বাবু (৫৩)।


More News Of This Category