• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: বাল্যবিবাহের মতো ক্ষতিকর প্রথা থেকে সমাজকে মুক্ত করতে এবং সম্মিলিত দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা বিষয়ক এই আয়োজনে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মিরবাগের ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। জননি প্রকল্পের আওতায় কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কুর্শা ও সারাই ইউনিয়নের কিশোর-কিশোরী, অভিভাবক, কাজি, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৭৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন, কিশোর-কিশোরীদের শিক্ষা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই অভিশাপ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিজ নিজ দায়িত্বের কথাও উঠে আসে আলোচনায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন পরিবার ও সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, ব্যাপক সচেতনতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। কোথাও বাল্যবিবাহের কোনো আশঙ্কা দেখা দিলে তা রুখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৈঠকে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহবিরোধী সচেতনতা তৈরি, ঝুঁকিপূর্ণ ঘটনা আগে থেকে শনাক্ত করা এবং দ্রুত প্রশাসনকে খবর দিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে কাউনিয়া উপজেলায় পারস্পরিক সমন্বয় বাড়বে এবং একটি বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত ভূমিকা আরও জোরদার হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ