• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডোমারে হোন্ডা শাহিন উৎসব ও জোড়াবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শুভ জন্মদিন: এবিএম সোহেল রশিদ গঙ্গাচড়ার বেতগাড়ীতে উম্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর দিনাজপুরের বীরগঞ্জে পল্লী চিকিৎসককে পথরোধ করে মারপিট ও অপহরনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ নীলফামারীর জলঢাকার চাঞ্চল্যকর প্রাণহানি মামলার চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করল এসআরবি নারী কর্মী নিয়োগের লটারি বিতর্কের জেরে রংপুরের গঙ্গাচড়ায় প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ রংপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি স্বপন চৌধুরী ও সম্পাদক হুমায়ুন কবীর মানিক ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার

ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার, ডোমার ( নীলাফামারী )
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে অত্যন্ত আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ জোড়াবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী মিরজাগঞ্জ কলেজ মাঠে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্থানীয় লোকজনের সমাগম শুরু হয় এবং সময় বাড়ার সাথে সাথে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গত বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহর সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন যুব বিভাগের উপজেলা সভাপতি আবুবক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডাক্তার হযরত আলী, শাহাজান খন্দকার দুলু, মাওলানা আশেকুর রহমান এবং প্রভাষক গোলাম আযমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী সংস্কৃতির বিকাশ এবং যুবসমাজকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জোড়াবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুর ইসলাম নয়নের চমৎকার ব্যবস্থাপনায় এবং প্রবাসী জামাল উদ্দীন শাহর সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অংশে ইসলামী সংগীত পরিবেশন করে ইত্তেহাক সাংস্কৃতিক সংসদ ও দেশীয় সাংস্কৃতিক সংসদ। শিল্পীদের পরিবেশিত হৃদয়স্পর্শী সুর ও কথার গাঁথুনি উপস্থিত দর্শকদের গভীরভাবে বিমোহিত করে।
অনুষ্ঠানের বিশেষ মূল আকর্ষণ হিসেবে মঞ্চে সংগীত পরিবেশন করেন দেশের সাড়াজাগানো ও জনপ্রিয় সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং তাঁর সাংস্কৃতিক দল। তাঁদের একের পর এক জনপ্রিয় ইসলামী গান পরিবেশনায় উপস্থিত হাজার হাজার দর্শক-শ্রোতা গভীর আনন্দে ও সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে ওঠেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ