• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি স্বপন চৌধুরী ও সম্পাদক হুমায়ুন কবীর মানিক ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার

রংপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি স্বপন চৌধুরী ও সম্পাদক হুমায়ুন কবীর মানিক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুর সিটি প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের স্বপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার হুমায়ুন কবীর মানিক। শনিবার রাতে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সরাসরি প্রত্যক্ষ হ্যাঁ ভোটের মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
সংগঠনের এক বিশেষ সাধারণ সভা শেষে এ নির্বাচন সম্পন্ন হয়। রংপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ২০২৪-২০২৬ মেয়াদের আগের কার্যনির্বাহী কমিটির সার্বিক আয়-ব্যয়ের হিসাব রিপোর্ট আকারে উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। হিসাব অনুমোদনের পরপরই মেয়াদ শেষ হওয়ায় বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নির্বাচন পরিচালনার স্বার্থে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই আহ্বায়ক কমিটির সার্বিক পরিচালনায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন গঠিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বার্তার এস এম খলিল বাবু এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মতপ্রকাশের হামীম আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রথম খবরের তারিকুল ইসলাম তারেক এবং কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক ভোরের দর্পণ ও বায়ান্নর আলোর রেজাউল করিম জীবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন দপ্তর সম্পাদক সংবাদ সারাবেলার কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক মাছরাঙা টেলিভিশনের ফুয়াদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বায়ান্নর আলোর এস এম শহীদুল আলম এবং ক্রীড়া সম্পাদক দৈনিক প্রতিদিনের বার্তার হাসান রাসেল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন দৈনিক সাইফের শাকিল আহমেদ, বাংলাদেশ সমাচারের শাহ আলম এবং আখিরার মৌসুমী শঙ্কর ঋতা।
সংগঠনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি স্বপন চৌধুরী। সভায় উপস্থিত থেকে প্রত্যক্ষ অংশ নেন এস এম খলিল বাবু, হুমায়ুন কবীর মানিক, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম জীবন, কামরুল হাসান টিটু, ফুয়াদ হাসান, এস এম শহীদুল আলম, শাহ আলম, আরমানুল হক, আলী হায়দার রনি, মৌসুমী শঙ্কর ঋতা, আলমগীর হোসেন অপু, সাঈদ মফিদুল হক বাবু, আমানত আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সাধারণ সদস্যরা।
নতুন গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন পদপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে সাহিত্য একাডেমী, অভিযাত্রিক, ছড়া সংসদ রংপুর, মৌচাক পরিবার এবং গীতিকবি সংসদ রংপুর।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ