• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার, ডোমার ( নীলাফামারী )
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার দুই নম্বর কেতকীবাড়ী ইউনিয়নে বিএনপি পরিবারের পক্ষ থেকে মাদকবিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এলাকায় মাদক, জুয়া এবং সন্ত্রাস প্রতিরোধে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির ইমরান আলী রিমুন। তিনি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশ নেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা সোহাগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়দুল আলম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ