• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার গঙ্গাচড়ায় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ মিঠাপুকুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, এসআরবি-১৩-এর সফল অভিযান গঙ্গাচড়ায় এসআরবির বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ ডোমারের কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শুভ জন্মদিন আব্দুল মালেক: তিস্তার স্রোতের মতো একজন মানুষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি মামলার প্রধান আসামি রংপুর থেকে গ্রেপ্তার সৈয়দপুরে ভেজাল চিপস ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বুড়িচংয়ে ডিবি পরিচয়ে তল্লাশির সময় হাতেনাতে আটক ৩ ভুয়া পুলিশ

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার (বুড়িচং) কুমিল্লা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ বা ডিবি পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
বুধবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল আমতলী এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম ও মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, চড়ানল আমতলী এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিনজন যুবক।
তাঁদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার রাত এগারোটার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান।
পুলিশ প্রশাসন এই ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আগামীকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ