• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডোমারে হোন্ডা শাহিন উৎসব ও জোড়াবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শুভ জন্মদিন: এবিএম সোহেল রশিদ গঙ্গাচড়ার বেতগাড়ীতে উম্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর দিনাজপুরের বীরগঞ্জে পল্লী চিকিৎসককে পথরোধ করে মারপিট ও অপহরনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ নীলফামারীর জলঢাকার চাঞ্চল্যকর প্রাণহানি মামলার চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করল এসআরবি নারী কর্মী নিয়োগের লটারি বিতর্কের জেরে রংপুরের গঙ্গাচড়ায় প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ রংপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি স্বপন চৌধুরী ও সম্পাদক হুমায়ুন কবীর মানিক ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার

গঙ্গাচড়ার বেতগাড়ীতে উম্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাছাইকৃত ১১৭ জন নারী প্রার্থীর অংশগ্রহণে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়।
নির্বাচিত নারী কর্মীরা আগামী পাঁচ বছর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতগাড়ী শাখার প্রতিনিধি মোঃ ইয়াছিন মিয়া, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ এবং ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, নজরুল ইসলাম হুকমা ও আলমগীর সরকারসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ জানান, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রাথমিকভাবে বাছাই করা ১১৭ জন নারী প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে কর্মকর্তাদের তৈরি করা তালিকার ভিত্তিতে সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা জানান, গঙ্গাচড়া উপজেলার মধ্যে বেতগাড়ী ইউনিয়নে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় এই ১০ জন নারী কর্মীর নিয়োগের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে, অন্যদিকে স্থানীয় নারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ