• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডোমারে হোন্ডা শাহিন উৎসব ও জোড়াবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শুভ জন্মদিন: এবিএম সোহেল রশিদ গঙ্গাচড়ার বেতগাড়ীতে উম্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর দিনাজপুরের বীরগঞ্জে পল্লী চিকিৎসককে পথরোধ করে মারপিট ও অপহরনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ নীলফামারীর জলঢাকার চাঞ্চল্যকর প্রাণহানি মামলার চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করল এসআরবি নারী কর্মী নিয়োগের লটারি বিতর্কের জেরে রংপুরের গঙ্গাচড়ায় প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ রংপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: পুনরায় সভাপতি স্বপন চৌধুরী ও সম্পাদক হুমায়ুন কবীর মানিক ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার

ডোমারে হোন্ডা শাহিন উৎসব ও জোড়াবাড়ীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার, ডোমার ( নীলাফামারী )
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘হোন্ডা শাহিন উৎসব ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসবে ভোর থেকে রাত পর্যন্ত চলে নানামুখী আনুষ্ঠানিকতা। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং ডোমার ফাবিহা মোটরসের সৌজন্যে আয়োজিত এ উৎসবে ডোমার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো হোন্ডা গ্রাহক সমবেত হন। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন হোন্ডা প্রেমিদের এক প্রাঞ্জল মিলনমেলায় রূপ নেয়।
উৎসবে আসা গ্রাহকদের জন্য দিনভর ছিল রেজিস্ট্রেশন, টি-শার্ট বিতরণ, মোটরসাইকেল প্রদর্শনী, ডিজে শো, বিনোদনমূলক গেমস এবং বিভিন্ন খেলাধুলার সুব্যবস্থা। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ছিল বিনামূল্যে বাইক চেকআপ ও সার্ভিসিংয়ের বিশেষ ব্যবস্থা। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশেষ র্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি নতুন হোন্ডা শাহিন ১০০ সিসি মোটরসাইকেল। এ ছাড়া উপস্থিত গ্রাহকদের জন্য ছিল আরও অনেক আকর্ষণীয় উপহার। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে সন্ধ্যায় মঞ্চে ওঠে দেশের সুপরিচিত ব্যান্ড ‘অ্যাশেজ’। তাদের পরিবেশিত গান উৎসবজুড়ে যোগ করে বাড়তি উন্মাদনা।
ফাবিহা মোটরসের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন উৎসব সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে জানান, হোন্ডা কোম্পানির গ্রাহকদের সানন্দ সঙ্গ ও বিনোদন দিতেই প্রতি বছর এই বিশেষ উৎসবের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতে ডোমারবাসীকে সাথে নিয়ে আরও বড় পরিসরে এ ধরনের উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, একই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে আয়োজিত হয়েছে এক ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ জোড়াবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে মিরজাগঞ্জ কলেজ মাঠে এই মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জোড়াবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুর ইসলাম নয়নের ব্যবস্থাপনা ও প্রবাসী জামাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় মাঠজুড়ে নেমে আসে ধর্মপ্রাণ শ্রোতাদের ঢল।
আয়োজিত অনুষ্ঠানে জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহের সভাপতিত্বে এবং যুব বিভাগের উপজেলা সভাপতি আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডক্টর হযরত আলী, শাহাজান খন্দকার দুলু, মাওলানা আশেকুর রহমান এবং প্রভাষক গোলাম আযম।
সন্ধ্যা গড়াতেই ইসলামী সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ মাঠ। অনুষ্ঠানে ইত্তেহাক সাংস্কৃতিক সংসদ ও দেশীয় সাংস্কৃতিক সংসদ ইসলামী সংগীত পরিবেশন করে। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সাড়াজাগানো ও জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং তাঁর দলের চমৎকার পরিবেশনা, যা উপস্থিত দর্শক ও শ্রোতাদের গভীরভাবে বিমোহিত করে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ