• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ডোমারে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার, ডোমার ( নীলাফামারী )
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় ডোমার থানা সংলগ্ন জুটমিল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডোমার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি শহরের বাটার মোড় এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল হাকিম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহেল রানার সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আহমাদুল হক মানিক, সেক্রেটারি মাওঃ রবিউল আলম, পৌর আমির দেলাওয়ার হোসেন, ডোমার সদর ইউনিয়ন আমির নুরুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি জোনায়েত হাবিব।
এছাড়া ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে পল্টন ট্রাজেডির খুনিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের জোর দাবি জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ