• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আবু হেলাল, সিনিয়র রিপোর্টার(শেরপুর)
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

বুধবার বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ার।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।

 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক।

 

অনুষ্ঠানের শুরুতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ার উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।

 

পরে তিনি স্বাগত বক্তব্য দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, শুধু বিশ্ব হাত ধোয়া দিবসে নয়, প্রতিদিনের জীবনে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

 

খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি।

 

এ অভ্যাস ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

 

শিক্ষার্থীরা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।

 

সুস্থ-সবল জীবন গড়তে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্যচর্চার বিকল্প নেই।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া স্বর্ণালী, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক ও সহকারী শিক্ষক রোস্তম আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ