• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারের নীলাহাটি শ্মশানঘাটে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান আমীর খানের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলার সূত্র ধরে দুই যুবককে আটক করেছে এপিবিএন নীলফামারীর ডোমার থেকে তিন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার ডোমারে সুর সম্রাট আব্বাস উদ্দিনের ১২৬তম জন্মতিথি উদযাপিত গাইবান্ধা সদর থানায় এসআরবির অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা দেওয়ায় রোহিঙ্গা যুবকের তিন মাসের কারাদণ্ড হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দ্রুত পদক্ষেপ ও তৎপর অভিযান অপরাধ দমনে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে।

 

এসআরবি-১৫, সিপিএসসি কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির।

 

তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

মামলার এজাহার অনুযায়ী, চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের ওপর হামলা চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত।

 

এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

মামলার পর অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মৃত মোমতাজ উদ্দিন।

 

গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ