• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারের নীলাহাটি শ্মশানঘাটে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান আমীর খানের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলার সূত্র ধরে দুই যুবককে আটক করেছে এপিবিএন নীলফামারীর ডোমার থেকে তিন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার ডোমারে সুর সম্রাট আব্বাস উদ্দিনের ১২৬তম জন্মতিথি উদযাপিত গাইবান্ধা সদর থানায় এসআরবির অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা দেওয়ায় রোহিঙ্গা যুবকের তিন মাসের কারাদণ্ড হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলার সূত্র ধরে দুই যুবককে আটক করেছে এপিবিএন

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার সতেরো অক্টোবর বিকেলে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ অবলিক শূন্য দুই ব্লক থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দ্রুত পদক্ষেপ ও তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে।

 

আটক ব্যক্তিরা হলেন ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ অবলিক শূন্য দুই ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস এবং মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের।

 

এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার সতেরো সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ তারিখের উনআশি নম্বর চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের কার্যক্রম পরিচালনা করা হয়।

 

পরে ক্যাম্পের এ অবলিক শূন্য দুই ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল চলাকালে ওই দুই যুবককে আটক করে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

পরবর্তীতে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি দণ্ডবিধির চারশো সাতান্ন ও তিনশো আশি ধারায় করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ