আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের আটচল্লিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে বুড়িচং উপজেলা ও ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমীর খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আট নম্বর ভারেল্লা উত্তর ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন যে, যুব ঐক্য প্রগতি এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও জানান যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি কাজ করে যাচ্ছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভারেল্লা উত্তর ইউনিয়নসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839