• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার অনলাইন জুয়ার প্রতিবাদে শিক্ষক হত্যা মামলা: কিশোরগঞ্জ থেকে প্রধান আসামির সহযোগী গ্রেফতার ডোমারের জোড়াবাড়ীতে গ্রামীণ ঐতিহ্যবাহী রসি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, ৯টি চোরাই বাইকসহ গ্রেপ্তার ৪ গঙ্গাচড়ায় পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া খেলা, ভুয়া থাই লটারি এবং জাল ভিসা প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র এবং ভুয়া থাই লটারির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার রাত নয়টা পঁচিশ মিনিটে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার চার নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট বাজারসংলগ্ন নেকিরহাট দাখিল মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

 

রংপুর জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ওই ব্যক্তিকে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলতে দেখা যায়। পরে তাঁর দেহ তল্লাশি করে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণার কাজে তৈরি করা কাগজপত্র এবং ভুয়া থাই লটারির কাগজপত্র উদ্ধার করা হয়। এসব আলামত জব্দতালিকার মাধ্যমে যথাযথভাবে জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার বেলাল হোসেন তারাগঞ্জ উপজেলার নেকিরহাট এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম আলম মিয়া।

 

পরে জব্দ করা আলামতসহ তাঁকে তারাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তারাগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।এই বিষয়ে আইনগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ