আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে বেতগাড়া তেতুলতলা যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রসি টানাটানি প্রতিযোগিতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া তেতুলতলা ইটভাটা মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামিয়ার রহমান, রবিউল ইসলাম দুলাল, জসিয়ার রহমান, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহুদ্দিন শাহ, শিক্ষক ফিরোজ পারভেজ উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উক্ত খেলাটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তাজেদুল ইসলাম তুহিন এবং সাবেক ফুটবলার নাহিদ হাসান বিপ্লব। চমৎকার এই খেলাটি উপভোগ করার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো জনতার উপচেপড়া ঢল নামে। বিশেষ করে নারী দর্শকদের উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো, যা গ্রামীণ এই আয়োজনকে আরও বেশি রঙিন করে তোলে।
দিনব্যাপী টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। বাঘ ও সিংহের লড়াইয়ের মতো উত্তেজনাকর খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দেবীগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839