• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার অনলাইন জুয়ার প্রতিবাদে শিক্ষক হত্যা মামলা: কিশোরগঞ্জ থেকে প্রধান আসামির সহযোগী গ্রেফতার ডোমারের জোড়াবাড়ীতে গ্রামীণ ঐতিহ্যবাহী রসি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, ৯টি চোরাই বাইকসহ গ্রেপ্তার ৪ গঙ্গাচড়ায় পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৪২টি নরমাল ডেলিভারি সম্পন্ন বুড়িচংয়ে ওজন ও পরিমাপের অনিয়মে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

অনলাইন জুয়ার প্রতিবাদে শিক্ষক হত্যা মামলা: কিশোরগঞ্জ থেকে প্রধান আসামির সহযোগী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায় পলাতক আসামি হাসান আলীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান আলী লালমনিরহাটের আদিতমারী উপজেলার গন্ধমরুয়া গ্রামের জয়নাল হকের ছেলে এবং তিনি এই হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি। শুক্রবার এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত বৃহস্পতিবার রাত নয়টা ৫০ মিনিটে হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানাতেন কলেজশিক্ষক আরিফুল ইসলাম। জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানানোর কথাও বলেছিলেন তিনি।

 

এর জেরে ক্ষুব্ধ হয়ে গত এক আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত একুশ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় গত দুই আগস্ট নিহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় দশ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে, গত বারো আগস্ট এই মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতার হাসান আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ