আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: আসছে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬৪টি পূজা মণ্ডপের বিপরীতে মোট ৯৯ মেট্রিক টন জিআর চালের ডিও বা ডেলিভারি অর্ডার প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের হাতে এই চালের ডিও আনুষ্ঠানিকভাবে তুলে দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু পূজা কমিটির প্রতিনিধিদের হাতে এই ডিও হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবীব সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পূজা উদযাপন পরিষদের সভাপতি তথা সাবেক ইউপি চেয়ারম্যান মহেশচন্দ্র রায় এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা।
এছাড়া অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার প্রতিটি দুর্গোৎসব মণ্ডপের সভাপতি, সম্পাদক কিংবা পূজা কমিটির অন্যান্য দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ডিও পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে মণ্ডপ কমিটির প্রতিনিধিরা জানান যে, এবার প্রতিটি মণ্ডপের বিপরীতে ছয়শ কেজি করে জিআর চাল বরাদ্দ পাওয়া গেছে, যা বিগত যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। সরকারের এই বিশেষ বরাদ্দের ফলে উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে উৎসবের আমেজ আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং পূজা উদযাপনে বাড়তি স্বস্তি নেমে এসেছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839