• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার অনলাইন জুয়ার প্রতিবাদে শিক্ষক হত্যা মামলা: কিশোরগঞ্জ থেকে প্রধান আসামির সহযোগী গ্রেফতার ডোমারের জোড়াবাড়ীতে গ্রামীণ ঐতিহ্যবাহী রসি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, ৯টি চোরাই বাইকসহ গ্রেপ্তার ৪ গঙ্গাচড়ায় পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, একশ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ বা এসআরবি-১৩। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

শুক্রবার নয়ই অক্টোবর এসআরবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাত দুইটা ত্রিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ এর সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল ফুলবাড়ী থানার ছয় নম্বর কাশীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়।

 

অভিযানকালে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, একশ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

 

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের পাশাপাশি একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে তাদের এই ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে।

 

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ