• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর একটি ধানক্ষেত থেকে প্রশান্ত রায় নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরের বয়স ১৭ বছর এবং সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। গত ৭ অক্টোবর বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই প্রশান্ত নিখোঁজ ছিল। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি। পরবর্তীতে বুধবার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পিছনের আসল রহস্য উদঘাটনে নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ