• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সড়ক-অবকাঠামো উন্নয়নে রংপুর সিটিকে ১ হাজার ৮১৩ কোটি টাকা বরাদ্দ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে এক হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। এর মধ্যে সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে এক হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

 

বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্প দুটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। আজকের সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সর্বমোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

 

অনুমোদিত প্রকল্পের মধ্যে রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে এক হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা। আর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন থাকবে চারশো ৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। এই প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে চলতি বছরের অক্টোবর মাস থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত।

 

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পে সরকারি অর্থায়ন থাকবে ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। এই সড়ক পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের অক্টোবর মাস থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত।

 

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বড় অংকের বরাদ্দের ফলে রংপুর সিটি করপোরেশন এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ