• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫।

 

গত মঙ্গলবার রাত আনুমানিক আটটা পাঁচ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত ইসলামিয়া কুলিং কর্নারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম শহিদুল ইসলাম ওরফে শহিদ এবং তার বয়স সাতাশ বছর। তিনি কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। প্রবাসীদের নানা সমস্যার স্থায়ী সমাধান এবং আইনি জটিলতা এড়াতে প্রবাস জীবন থেকে দেশে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা ঘোষণার পর দীর্ঘ সময় ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

 

পরে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ল’ অ্যান্ড মিডিয়া আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ