• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় যুবককে হত্যার পর ডিমলায় বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১

রাহেনা বারী আয়না, স্টাফ রিপোর্টার (ডিমলা) নীলফামারী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঢাকার একটি এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের পর সুদূর নীলফামারীর ডিমলায় নিজ বাড়ির পাশে বস্তাবন্দী করে মরদেহ পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনার সত্যতা মিলেছে। ঘটনার প্রায় ২২ দিন পর পুলিশ মাটি খুঁড়ে মরদেহটি উত্তোলন করেছে।

 

নিহত যুবকের নাম রাকিব। তার বয়স ২২ বছর। তার বাড়ি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হিমনগর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় ডিমলার বালাপাড়া ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা আফছার আলীর ছেলে মামুনকে অভিযুক্ত হিসেবে আটক করেছে ঢাকার একটি পুলিশি অভিযানিক দল। মামুনের রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্থানীয়ভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও পুলিশি তদন্তে তার সংশ্লিষ্টতা ও পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

স্থানীয় সূত্র ও পুলিশি তথ্য অনুযায়ী, ঢাকায় রাকিবকে হত্যার পর মরদেহটি কৌশলেএকটি বস্তায় ভরে ডিমলায় নিয়ে আসা হয়। পরে বসুনিয়াপাড়ায় মামুনের বাড়ির দক্ষিণ পাশে একটি পুকুরের পাড়সংলগ্ন স্থানে মাটির নিচে মরদেহটি পুঁতে রাখা হয়।

 

মঙ্গলবার ভোরে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল আটক মামুনকে সঙ্গে নিয়ে ডিমলায় আসে। এরপর অভিযুক্তের দেখানো স্থান অনুযায়ী তার বাড়ির পাশে একটি জায়গা শনাক্ত করা হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রাথমিক কার্যক্রম শেষে ঢাকার পুলিশি দলটি আটক মামুনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বলে জানা গেছে।

 

পরে ডিমলা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্ধারিত স্থান থেকে মাটি খুঁড়ে মরদেহটি উত্তোলন করা হয়। উত্তোলনের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

এদিকে দীর্ঘ ২২ দিন পর বাড়ির পাশের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় শতশত লোকজনের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

 

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডের পর কীভাবে মরদেহটি এত দূরের ডিমলায় আনা হলো, কারা এর সঙ্গে জড়িত ছিল, কী উদ্দেশ্যে মরদেহ গোপন করা হয়েছিল এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কারা জড়িত এবং হত্যার পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত রাকিবের সঙ্গে অভিযুক্ত মামুনের সম্পর্ক, হত্যাকাণ্ডের স্থান, মরদেহ পরিবহনের প্রক্রিয়া এবং মরদেহ গোপন করার উদ্দেশ্যসহ সার্বিক বিষয় তদন্ত করা হচ্ছে। তবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, চেয়েও বড় প্রশ্ন এখন একটি, ঢাকায় একটি হত্যাকাণ্ডের পর ২২ দিন ধরে ডিমলার মাটির নিচে কীভাবে গোপন ছিল একজন যুবকের মরদেহ।

 

তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনেই মিলতে পারে সেই প্রশ্নের উত্তর। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ