• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গংগাচড়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এই অভিযানে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম এবং ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত দশ পাতা কাগজপত্র জব্দ করা হয়েছে।

 

ঘটনার দিন রাতে গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয় এবং সেখান থেকেই তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের মহুবর রহমানের ছেলে মো. শিমুল ইসলাম এবং একই এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আজম আলীর ছেলে মো. লিটন কবির।

 

পুলিশ জানিয়েছে, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস রংপুরের তত্ত্বাবধানে জেলা পুলিশের উপপরিদর্শক মো. মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় দুইজনকে অনলাইন মাধ্যমে ভিসা প্রতারণার কাগজপত্রসহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার সময় আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শিমুল ইসলামের কাছ থেকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম এবং ভিসা প্রতারণার মাধ্যমে তৈরি করা দশ পাতা কাগজপত্র জব্দ করা হয়। অপর গ্রেপ্তার লিটন কবিরের কাছ থেকেও একই ধরনের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বাজি সেভেন সেভেন সেভেন ডট লাইভ, বেট লিলি থ্রি সিক্স ফাইভ ডট ভিআইপি, বিকে থ্রি থ্রি থ্রি ডট অ্যাপ, এমসি ডব্লিউ ক্যাসিনো ডট ফান, ট্রিপল ওয়ান ওয়ান বেট, ডাবল নাইন এক্স ও ডট গেম, সেভেন সি বি এল ডাবল ও ওয়ান ডট কে কে জে আর টি পি ডট কম এবং সুপার বাজি ডট ক্লাব।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন তাদের নাম ও ঠিকানা জানিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পরে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারদের গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এই ঘটনায় গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা এবং সাইবার সুরক্ষা আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ