• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় নবীনবরণ ও গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবগঠিত গভর্নিং বডির পরিচিতি উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গতকাল সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন।

 

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গভর্নিং বডির সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে সামনের দিনে আরও এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং নবগঠিত গভর্নিং বডির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ