• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা ও লালমনিরহাটে এসআরবি-১৩’র পৃথক অভিযান: ইয়াবা, এসকাফ ও মদসহ গ্রেপ্তার ৩

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গাইবান্ধার পলাশবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ৩৫ বোতল এসকাফ সিরাপ ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা ২০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিং এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে রংপুরগামী শানে-খোদা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মো. ছামিউল হককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ছামিউল হকের বয়স ৩৮ বছর।

 

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি দল। অভিযানে মো. ফয়জার আলীর ছেলে খাইরুল ইসলামের বাড়ির সামনে ইটের খোয়ার ভেতর থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এই খাইরুল ইসলামের বয়স ২২ বছর। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

এরপর রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় একই দল। এই খাইরুল ইসলামের বয়স ৪৮ বছর। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-১৩ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ