• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা শার্শার গোগা সীমান্ত থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি রংপুরের মাহিগঞ্জে ২১ কেজি ওজনের কালো পাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

ডোমারে শিক্ষানুরাগী আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সপ্তম প্রজন্মের মিলনমেলা

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সময়ের স্রোতে বদলে যায় অনেক কিছু, কিন্তু শিকড়ের টান যে কতটা শক্তিশালী তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীর অন্যতম শিক্ষানুরাগী মরহুম আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ও আবেগঘন পারিবারিক মিলনমেলার। যেখানে এক ছাদের নিচে সমবেত হয়েছিলেন তার প্রথম থেকে শুরু করে সপ্তম প্রজন্মের প্রায় ১ হাজার আত্মীয়স্বজন। রক্তের সম্পর্কের এই বিশাল পরিবারটি দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে মেতে ওঠেন পারস্পরিক মুখদর্শন, কুশল বিনিময় আর পুরনো স্মৃতির স্মৃতিচারণে। পুরো এলাকায় যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

 

শুক্রবার সকাল ৯টায় সোনারায় গ্রামে মরহুমের পৈত্রিক নিবাসে পবিত্র কুরআন তিলওয়াত এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুভ সূচনা করা হয়। দূর-দূরান্ত থেকে আসা স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বংশানুক্রমিক এই সম্পর্কের সেতু বন্ধনে একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। দিনভর নানা সামাজিক ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে সবাই কাটিয়েছেন এক অনন্য সময়। এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের এমন নিবিড় সংযোগ আধুনিক যুগের ব্যস্ত জীবনে সত্যিই এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।

 

পরিবারের নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায়, শিক্ষানুরাগী মরহুম আলহাজ আজিজার রহমান ছিলেন তদানীন্তন যুগের এক আলোকিত ব্যক্তিত্ব। তিনি বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তৎকালীন সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন এই মহীয়সী মানুষটি। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা এই গুণী ব্যক্তি ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন। তার প্রয়াণের দীর্ঘ বছর পর আজও তার রেখে যাওয়া আদর্শ ও সুসংগঠিত পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে আসছেন তার উত্তরসূরিরা।

 

ব্যতিক্রমী ও ঐতিহাসিক এই মিলনমেলার মূল উদ্যোগ নেন মরহুম আজিজার রহমানের দ্বিতীয় পুত্র গোলাম কিবরিয়ার ১৫তম সন্তান তথা পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি গোলাম আশফাক। তার আন্তরিক প্রচেষ্টা ও সমন্বয়েই প্রথম থেকে সপ্তম প্রজন্মের স্বজনেরা এমন একটি প্ল্যাটফর্মে একত্রিত হতে পেরেছেন। স্বজনদের মতে, এমন আয়োজন কেবল পারিবারিক বন্ধনকেই সুদৃঢ় করে না, বরং নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে জানতে ও শ্রদ্ধাশীল হতে গভীরভাবে অনুপ্রাণিত করে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ