• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে ৩২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়নের কাটাবাড়ি মিল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাটাবাড়ি মিল বাজার এলাকার আব্দুর রহমান এবং কাটাবাড়ি পশ্চিমপাড়া এলাকার আবু মুসা। আব্দুর রহমানের বয়স আনুমানিক ৩০ বছর এবং আবু মুসার বয়স আনুমানিক ৪০ বছর।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে নয়টার দিকে কাটাবাড়ি মিল বাজারে অবস্থিত আব্দুর রহমানের ডিস সাপ্লাইয়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আব্দুর রহমান ও আবু মুসাকে হাতেনাতে আটক করা হয়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের শরীর তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা। আটক আব্দুর রহমানের পরা প্যান্টের ডান পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ২৫ পিস এবং আবু মুসার শার্টের বাম পকেটে থাকা সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৭ পিস ইয়াবা পাওয়া যায়। তল্লাশিতে মোট ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

 

কোতয়ালী থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি কোতয়ালী থানায় ২ অক্টোবর দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ