• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক এবং ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। শুক্রবার সকালে উপজেলার দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফাজ্জল ওরফে তফজুল।

 

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টার দিকে এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ দল হরিপুর থানার বেলুয়া গ্রামের জাদুরানি থেকে বনগাঁওগামী পাকা সড়কে চেকপোস্ট বসায়। সে সময় জসিম উদ্দিনের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে বরুয়াল গ্রামে তোফাজ্জল ওরফে তফজুলের বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করে আভিযানিক দলটি। এ সময় তোফাজ্জলের শয়নকক্ষের শোকেসের ভেতর থেকে গোপন অবস্থায় রাখা ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকেও গ্রেপ্তার করা হয়।

 

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। একই সাথে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ