• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর কামারধায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ ও জলবায়ু সচেতনতায় ‘মাটি ও জীবনের গান’ নাটক মঞ্চস্থ

উজ্জ্বল কুমার, সিনিয়র রিপোর্টার (নওগাঁ)
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: বিলুপ্তপ্রায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিযোজন এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর ৩ নম্বর ছাওড় ইউনিয়নের কামারধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চস্থ হয়েছে বিশেষ সচেতনতামূলক নাটক ‘মাটি ও জীবনের গান’। বুধবার ৩০ সেপ্টেম্বর দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড-এর অর্থায়নে এবং সিসিডিবি’র উইমেন অ্যান্ড ইউথ-লেড ট্রান্সফরমেটিভ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে নাটকটির আয়োজন করা হয়। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ, গান ও মাদলের ছন্দময় তালে নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় তাদের স্বকীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা দিক। নাটকের অন্যতম উদ্দেশ্য ছিল হারিয়ে যেতে বসা আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা।

 

সংস্কৃতি চর্চার পাশাপাশি নাটকের গল্পে উঠে আসে দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের বার্তা। বিশেষ করে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পানীয় জলের সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ, পুকুর ও পাতকুয়ায় পানি ধরে রাখার মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব কমানো এবং সামাজিক নানা কুসংস্কার দূর করে পারিবারিক ও সামাজিক অশান্তি কমানোর আহ্বান জানানো হয় নাটকটির মাধ্যমে।

 

ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক ও সচেতনতামূলক আয়োজনটি স্থানীয় প্রায় ২৫০ জন নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী আগ্রহের সঙ্গে উপভোগ করেন। অনুষ্ঠানে সিসিডিবির পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নির্মল টুডু, মাঠ সংগঠক হেমন্ত পাহান, মাঠ সংগঠক লতিকা সরকার, মাঠ সংগঠক মোছা. রানুয়ারা এবং মাঠ সংগঠক আরাফাত হোসাইন।

 

নাটক পরিবেশনা শেষে স্থানীয় বাসিন্দারা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং সিসিডিবি ও ক্রিশ্চিয়ান এইডকে ধন্যবাদ জানান। তারা বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে আদিবাসীদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম নিজেদের আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। স্থানীয়রা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতামূলক আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ