• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শার সীমান্তবর্তী গোগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ মালামাল পাচার রোধে বিজিবির নিয়মিত সতর্ক নজরদারির অংশ হিসেবে এই সফলতা এসেছে। শুক্রবার দুপুরে গোগা বিওপির আওতাধীন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

 

খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত রক্ষা এবং মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও টহল ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সীমান্তে পাচারকারীদের কৌশল ব্যর্থ করতে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছেন জোয়ানরা। সেই ধারাবাহিকতায় গোগা সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে আনা এই নেশাজাতীয় সিরাপের চালানটি বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে।

 

সীমান্তে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান নিশ্চিত করেছেন যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে বিজিবির পক্ষ থেকে সব ধরনের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত ও জোরদার রাখা হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ