• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে ৩ বছর পর পৌর কাঁচা বাজারের নতুন শেডের দোকান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে দীর্ঘ তিন বছর পর পৌর কাঁচা বাজারের নতুন শেডের দোকান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের স্থায়ী ঠিকানা ফিরে পেয়ে স্থানান্তরিত ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

 

দোকান হস্তান্তর উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল চারটায় কাঁচা বাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ এবং থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু এবং সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী।

 

উল্লেখ্য, বিগত ২০২৪ সালে কাঁচা বাজারের পরিবেশ উন্নয়ন ও আধুনিক সুবিধার লক্ষ্যে পুরাতন ভবনটি ভেঙে ফেলে পৌর প্রশাসন। পরবর্তীতে এক বছরের মধ্যেই নতুন শেডের নির্মাণ কাজ সম্পন্ন হলেও নানা জটিলতায় দীর্ঘদিন যাবত ব্যবসায়ীরা নতুন দোকানে উঠতে পারছিলেন না। ফলে বছরের পর বছর ধরে রোদ-বৃষ্টি সহ্য করে খোলা আকাশের নিচে বাধ্য হয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছিল তাদের। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে হাটে আসা সাধারণ ক্রেতারা।

 

অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর পর নিজেদের কাঙ্ক্ষিত দোকানঘর ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কাঁচা বাজারের সকল ব্যবসায়ী। নতুন ও সুরক্ষিত শেডে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়ে তারা সংশ্লিষ্ট উপজেলা ও পৌর প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ