• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে এফিডেভিটের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

উজ্জ্বল কুমার, সিনিয়র রিপোর্টার (নওগাঁ)
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার একটি আদিবাসী পল্লিতে বসবাস করেন। জানা গেছে, ইসলাম গ্রহণের আগে তাদের নাম ছিল পিউস মর্মু, মগদালিনা সরেন, আন্তনি মর্মু, ফূলমনি আন্না ও পিত্তর মর্মু।

 

পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর তাদের মধ্যে এ ধর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করেন। একপর্যায়ে নিজেদের ইচ্ছা ও সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের পাঁচ সদস্য।

 

গত বুধবার বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

ইসলাম ধর্ম গ্রহণের পর মোসা. ফাতেমা বিবি বলেন, নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে একত্রে বসবাস করতে চাই।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ