• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও কষ্টিপাথরের খণ্ডসহ গ্রেপ্তার ৩

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকার দক্ষিণ গুপ্তপাড়ায় এক গোপন অভিযানে শতাব্দী প্রাচীন ও অত্যন্ত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় একটি বিশাল আকৃতির কালো পাথরের বিষ্ণু মূর্তি ও একাধিক পাথরের খণ্ড উদ্ধার করার পাশাপাশি আন্তঃজেলা প্রত্নবস্তু পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় এই ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সম্পদ দেশের বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

 

অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্যে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাতটা পঞ্চাশ মিনিটে এসআরবি-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল রংপুর মহানগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেয়। পরবর্তীতে সেখানে থাকা একটি ফ্ল্যাটে ঝটিকা তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫.১ কেজি ওজনের একটি বিরল কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। একই সাথে সেখান থেকে উদ্ধার করা হয় আরও ৬.৮ কেজি ওজনের চারটি বিভিন্ন আকারের কালো পাথরের খণ্ড, যা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ভবনটিতে অভিযান চালিয়ে মূল্যবান এসব প্রত্নবস্তু বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে আভিযানিক দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর মহানগরীর গুপ্তপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজান, হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. মোজাফ্ফর হোসেন এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুল ইসলাম। দীর্ঘদিন ধরে একটি বিশেষ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এসব প্রত্নতাত্ত্বিক স্মারক সংগ্রহ করে অবৈধ উপায়ে সীমান্ত পার করার চেষ্টা চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে ও প্রাথমিক জেরায় ইঙ্গিত পাওয়া গেছে।

 

ঘটনা বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, জাতীয় ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় প্রত্নবস্তু চোরাচালান প্রতিরোধে তাদের এই কঠোর গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে। অবৈধভাবে নিজ হেফাজতে এসব সরকারি ও ঐতিহাসিক সম্পদ রাখা এবং পাচারের চেষ্টার অভিযোগে এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। উদ্ধার হওয়া মূল্যবান মূর্তি, কষ্টিপাথরের খণ্ডসমূহ এবং গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ