• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৬৫ টাকায় মাটি পরীক্ষা করে সার প্রয়োগের উদ্যোগে নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে নতুন আশা

রাহেনা বারী আয়না, স্টাফ রিপোর্টার (ডিমলা) নীলফামারী
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ভালো ফলনের প্রত্যাশা সব কৃষকেরই থাকে। তবে সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময়ই দেখা যায় ডিমলা অঞ্চলের কৃষকেরা নিজেদের জমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইউরিয়া, টিএসপি বা পটাশ সার ব্যবহার করছেন। এতে আশানুরূপ ফলন তো পাওয়া যায়ই না, বরং দিন শেষে বাড়তি খরচের বোঝা চেপে বসে কৃষকের কাঁধে। সেই সঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মাটির স্বাভাবিক উর্বরতা ও স্বাস্থ্য। এমন বাস্তবতায় কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অনুমানের ওপর ভিত্তি করে সার দেওয়া বন্ধ করতে হবে। সঠিক মাত্রায় সুষম সার ব্যবহারই হতে পারে উৎপাদন খরচ কমানো এবং টেকসই কৃষির মূল চাবিকাঠি।

সম্প্রতি মাঠ পর্যায়ে প্রদর্শিত সার সুপারিশ কার্ডের মাধ্যমে দেখা গেছে, মাটি পরীক্ষার পর নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, জিংক, বোরন ও ম্যাগনেসিয়ামসহ নানা পুষ্টি উপাদানের প্রকৃত চিত্র উঠে আসে। অর্থাৎ একটি নির্দিষ্ট জমিতে সার দেওয়ার প্রচলিত একক ধারণা একেবারেই সঠিক নয়। ফসলের জাত এবং মাটির চাহিদা ভেদে সারের পরিমাণ পরিবর্তিত হয়। এই সুপারিশ কার্ডে মাটির পিএইচ এবং জৈব পদার্থের সঠিক মাত্রা উল্লেখ করা থাকে। ফলে একজন কৃষক খুব সহজেই বুঝতে পারেন তাঁর জমিতে ঠিক কোন উপাদানের ঘাটতি রয়েছে এবং সেখানে কী ধরনের যত্ন প্রয়োজন।

 

কৃষি নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, গোবর বা কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের ওপর থেকে দীর্ঘমেয়াদে নির্ভরতা কমানো সম্ভব। একইভাবে সবুজ সার ব্যবহার করলে ইউরিয়া সারের চাহিদাও অনেক কমে আসে। মৌসুম ও ফসলের ধরন পরিবর্তনের সাথে সারের চাহিদায় পরিবর্তন আসে, তাই এক ফসলের সার ব্যবস্থাপনা অন্য ফসলে হুবহু প্রয়োগ করা উচিত নয়। বেশি ইউরিয়া সার দিলেই ভালো ফসল হবে এমন ভ্রান্ত ধারণা থেকে এখন কৃষকদের বেরিয়ে আসা প্রয়োজন। অতিরিক্ত সার কৃষকের পকেটের টাকা যেমন নষ্ট করে, তেমনি ভবিষ্যতের জন্য জমিকেও অনূর্বর করে তোলে।

তাই সারের বস্তা বেশি কেনা নয়, মাটির আসল প্রয়োজন বুঝে সঠিক সময়ে ও সঠিক মাত্রায় সার প্রয়োগ করাই হলো কাঙ্ক্ষিত ফলন পাওয়ার সবচেয়ে বৈজ্ঞানিক ও নিরাপদ পথ। নীলফামারীর ডিমলাসহ যেকোনো প্রান্তের সাধারণ কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাত্র ৬৫ টাকা সরকারি ফি জমা দিয়ে যেকোনো কৃষক তাঁর জমির মাটির উর্বরতা ও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারবেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ