• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারে প্রবাস ফেরত স্বামীর দ্বিতীয় বিয়েতে বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ীতে প্রবাস ফেরত স্বামীর দ্বিতীয় বিয়েতে বাঁধা দেওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর নাম ময়না বেগম।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৬ সালে দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে প্রবাসী পারভেজ হাচানের সাথে বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামের রফিকুল ইসলামের কন্যা ময়না বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সংসার জীবনে তাদের কোলজুড়ে আসে তিনটি সন্তান। গত ২০২৪ সালে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি দেন পারভেজ হাচান। বিদেশে থাকা অবস্থায় গোমনাতী কলেজপাড়া এলাকার রাসেল আহম্মেদের স্ত্রী, দুই সন্তানের জননী এবং গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার সুমির সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

পরবর্তীতে গত ৯ জুলাই পারভেজ সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দেশে ফেরার কিছুদিন পর, ২৩ জুলাই প্রথম স্ত্রী ময়না বেগমের কোনো প্রকার অনুমতি ছাড়াই গোপনে ওই স্কুল শিক্ষিকা সুমিকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই ময়নার দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি ও মানসিক যন্ত্রণা।

 

গত ১৫ সেপ্টেম্বর পারভেজ তার দ্বিতীয় স্ত্রী সুমিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এতে করে দুই স্ত্রীকে এক ছাদের নিচে রাখা নিয়ে পারভেজের সংসারে প্রতিদিন পারিবারিক কলহ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর দুপুরে পারিবারিক দ্বন্দ্বের চরম পর্যায়ে পারভেজ ও তার দ্বিতীয় স্ত্রী সুমি মিলে ময়নাকে বেধড়ক মারধর করেন বলে ময়না অভিযোগ করেন। খবর পেয়ে ময়নার ভাই ও ভাবী দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

ঘটনার বিষয়ে পারভেজ ও তার দ্বিতীয় স্ত্রী সুমির কাছে জানতে চাইলে তারা শারীরিক নির্যাতনের বিষয়টি একবাক্যে অস্বীকার করেন। তাদের দাবি, পারিবারিক বিষয়ে সামান্য তর্কাতর্কি ও ঝগড়া হয়েছে মাত্র, মারপিটের কোনো ঘটনা ঘটেনি। তবে হাসপাতালে চিকিৎসাধীন অসহায় গৃহবধূ ময়না বেগম তার ওপর নেমে আসা এই অন্যায় নির্যাতনের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ