• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই প্রতারক কারাগারে

উজ্জ্বল কুমার ,নওগাঁ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার সারোয়ার হোসেন অপু এবং শামীম হোসেন।

 

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। তাদের সঙ্গে একটি সোনালি রঙের মেডেল ও হ্যান্ডকাফসদৃশ সামগ্রী ছিল, যা দেখিয়ে তারা স্থানীয় মানুষকে গ্রেপ্তারের ভয় দেখান এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাদের আচার-আচরণ ও কার্যকলাপ সন্দেহজনক মনে হলে গ্রামের উপস্থিত জনতা তাদের আটকে রাখেন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে কাদিমপুর গ্রামের বাসিন্দা জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, কাদিমপুরের স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে গত প্রায় এক মাস ধরে এই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের সরল-সিধে মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের বিরুদ্ধে ওঠা এসব অপরাধমূলক কর্মকাণ্ড ও ঘটনার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ঘটনার প্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পুলিশ বা ডিবি পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সাধারণ মানুষকে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ আদায়ের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থার মুখোমুখি করা হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ