• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে তাঁতী লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

ইমরান হোসেন ইমু, কেরানীগঞ্জ (ঢাকা)
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবি দক্ষিণ।

 

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

গোয়েন্দা পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় একটি টিম অভিযান চালায়। সেই অভিযান থেকে মো. নজরুল ইসলাম সরকার নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা এবং কেরানীগঞ্জ মডেল থানা শাখার আওয়ামী তাঁতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এলাকায় পরিচিত।

 

এরপর একই দিন রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. সাইদুল ইসলাম শাহীন নামে ৪৮ বছর বয়সী অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।

 

এই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ এর দুটি দল সরাসরি অংশ নেয়। দুটি পৃথক দলের নেতৃত্ব দেন এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলী। অত্যন্ত সুসংগঠিতভাবে পরিকল্পনা করে তারা এই দুই স্থানে অভিযান চালান।

 

পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ১০ জুন দায়ের করা এই মামলাটির নম্বর ৩৬। এটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এবং পরবর্তী ২০১৩ সালের সংশোধনী আইনের ৬ এর ১ এর ক এর ই ও ঈ ধারা সহ ১০, ১২ এবং ১৩ ধারায় দায়ের করা হয়েছিল।

 

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সরকার এবং সাইদুল ইসলাম শাহীনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ