আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রাজপথে নামেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দেশবিরোধী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। দেশবিরোধী এক শ্রেণীর চিহ্নিত ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে জানিয়ে রবিবার বিকেলেও বীরগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের উদ্যোগে একটি বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন ছাত্রদলের আহ্বায়ক ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ। আয়োজিত সমগ্র কর্মসূচির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রদলের সদস্য সচিব নাঈমুর রহমান পুষ্প। কর্মসূচির শুরুতে ছাত্রদলের নেতৃত্বে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো পৌর শহর উত্তাল হয়ে ওঠে।
পরবর্তীতে শহরের শহীদ মিনার চত্বরে গিয়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি জানান বিশিষ্ট নেতা, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন। এছাড়াও পৌর যুবদল আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, মমতাজুল করিম তাজু, মোহনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস হোসেন মন্ডল, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেন সহ স্থানীয় ছাত্রদল, যুবদল, মহিলাদল এবং বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে এটি কোনো বিনা ভোট বা রাতের ভোটের সরকার নয়, কাজেই দেশের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করা হোক না কেন তা কোনো কাজে আসবে না। তারা উল্লেখ করেন যে বিএনপি জনগণের সরকার এবং জনগণ বিপুল ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছে। দেশের বিরুদ্ধে আসা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা শতভাগ প্রস্তুত রয়েছে এবং সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে। একই সাথে বক্তারা নিজেরা সর্বদা সজাগ থাকার পাশাপাশি উপস্থিত সকল দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839