• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ বিপুল চোরাচালানি পণ্য জব্দ

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সোমবার দিনব্যাপী চালানো এসব অভিযানে সীমান্তবর্তী ঘিবা মাঠসহ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এসব মাদক ও পণ্য জব্দ করা হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই নিয়মিত ও বিশেষ নজরদারির অংশ হিসেবেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল ঘিবা সীমান্তের ৭ নম্বর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই মাঠে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

একই দিনে অপর একাধিক পৃথক অভিযানে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট থেকে চোরাচালানি মালামাল আটক করেন বিজিবি সদস্যরা। এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮৩টি শাড়ি, দেড় কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, সাড়ে তিন কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য পণ্যের সর্বমোট বাজার মূল্য অর্থাৎ সিজার মূল্য প্রায় ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

 

সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী এই সফল অভিযানের বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখার ফলেই এই ধরনের মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

 

বিজিবির এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জোর দিয়ে বলেন, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরণের অবৈধ পণ্যের প্রবেশ ও মাদক পাচার রুখতে তাদের এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান সবসময় অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে সীমান্ত এলাকা ব্যবহার করতে দেওয়া হবে না।

 

অভিযান শেষে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য সম্পর্কিত প্রচলিত আইনে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে অন্যান্য জব্দকৃত সাধারণ চোরাচালানি পণ্যসামগ্রী আইনগত প্রক্রিয়া মেনে বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ