আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত পুরাতন ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শার্শা থানাধীন চটকাপোতা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করার সময় তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির নাম সহিদুল ইসলাম, যার বয়স ৪৫ বছর। তিনি বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
রোববার রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চটকাপোতা এলাকায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে শার্শা উপজেলা কলেজের সামনে যশোর-জামতলাগামী পাকা রাস্তার ওপর পুলিশ অবস্থান নেয়। সেখানে একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ৩০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত পুরাতন ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করা হয় এবং চালক সহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। একই সাথে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839