• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ,
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ বা এসআরবি-১৫। শুক্রবার বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়।

 

এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে একটি সক্রিয় ও সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সন্ধান পায় তারা। খবর পাওয়া যায় যে, চক্রটি দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে কয়েকজনকে এনে এক জায়গায় জড়ো করেছে এবং সেখান থেকেই সমুদ্রপথে অবৈধ উপায়ে মালয়েশিয়ায় পাঠাবার সব প্রস্তুতি নিচ্ছিল।

 

এই তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সেই বাড়িতে তাৎক্ষণিক অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পুরো বাড়িতে সতর্ক তল্লাশি চালিয়ে আটকে রাখা ১৭ জন পুরুষকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা রয়েছেন। এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, শুধুমাত্র আর্থিকভাবে নিজেদের লাভবান করার উদ্দেশ্যে এবং এই অসহায় মানুষগুলোকে জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে বিদেশে পাচার করার জন্যই ওই স্থানে এনে জড়ো করা হয়েছিল।

 

বর্তমানে পলাতক ও অজ্ঞাতনামা মানবপাচারকারীদের নিখুঁতভাবে শনাক্ত করা এবং তাদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযানও জোরকদমে অব্যাহত রাখা হয়েছে। উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ঘটনার এসব তথ্য নিশ্চিত করে বিস্তারিত জানানো হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ