• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের বড়বিলে মেধা সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সাফল্য পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। আজ শনিবার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই প্রানবন্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উপস্থিতি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ইউনিয়নের শিক্ষানুরাগী তরুণদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

 

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার সার্বিক উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার হামিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীকে তাঁদের এই অর্জনের জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মেধা ও সততার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার লক্ষ্যে বক্তারা একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যেই শিক্ষার পূর্ণতা আসে না, বরং প্রতিটি শিক্ষার্থীকে একজন সৎ ও দায়িত্বশীল ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদক একটি সুন্দর পরিবার ও গোটা সমাজকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। সেই কারণে তরুণেরাই যেন মাদকের হাত থেকে নিজেদের রক্ষা করে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়াবে, সেই প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি অভিভাবকদের প্রতিও বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে সেদিকে প্রতিটি মুহূর্তে সতর্ক নজর রাখা প্রয়োজন।

সংবর্ধিত জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম শানু তার অনুভূতির কথা জানাতে গিয়ে বলে, নিয়মিত পড়াশোনা করা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চলার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান আগামী দিনে আরও ভালো কিছু করার অদম্য উৎসাহ যোগায়। মাদক থেকে সম্পূর্ণ দূরে থেকে পড়াশোনায় মন দিয়ে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করে সে। অপর এক অভিভাবক সাহেব আলী জানান, সন্তানদের ভালো ফলাফলে তারা ভীষণ আনন্দিত হলেও প্রধান লক্ষ্য হলো তাদের ভালো মানুষ বানানো। সমাজ ও পরিবারকে একসঙ্গে কাজ করার মাধ্যমে তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

পরবর্তী আলোচনা সভায় বক্তব্য উপস্থাপনকালে অন্যান্য বক্তারা মাদকের বিরূপ প্রভাব তুলে ধরে বলেন, মাদকের আগ্রাসন বর্তমান তরুণ সমাজ ও প্রতিটি পরিবারের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে। আলোচনা পর্বের ইতি টেনে এসএসসি, দাখিল, সমমান পরীক্ষায় সাফল্য লাভকারী এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাত তুলে দিয়ে সম্মাননা উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ