• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরে অপহরণের শিকার ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এই ঘটনায় দায়ের করা অপহরণ মামলার প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের গংগাচড়া থানার বড়বিল আদর্শপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রী রংপুর মহানগরীর তাজহাট থানাধীন বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে রাজুক ইসলাম মিম নামে ২১ বছর বয়সী এক যুবক তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ওই প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে রাজুক ও তার পরিবারের সদস্যরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তারা ভুক্তভোগী ও তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখানোসহ অপহরণের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়।

 

এজাহার অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে তাজহাট থানার দর্শনা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় ২১ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৩। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা গ্রেপ্তার এড়াতে দ্রুত আত্মগোপনে চলে যায় বলে জানায় এসআরবি।

 

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গংগাচড়া থানাধীন বড়বিল আদর্শপাড়া গ্রামের আলমাস ডাক্তার নামে এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মামলার মূল আসামি রাজুক ইসলাম মিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহিনীটি এবং একই সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও নিরাপদে উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজুক ইসলাম মিম, তার বাবা মো. রবিউল ইসলাম, ময়না বেগম ওরফে রুবি, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রোজ ইসলাম এবং আইরিন আক্তার। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩ জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের এই ধরনের আইনানুগ অভিযান ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ