• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেকপোস্টে চারা রোপণ দীর্ঘ সাহিত্যসাধনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: বাংলা একাডেমির সদস্য হলেন লিডসপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর বীরগঞ্জে পুলিশের জোরালো অভিযানে আটক ৯ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১৩

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পাঁচশত পঞ্চাশ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে চোরাচালানকারীদের একটি বড় চালান ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। শনিবার সকাল সাতটার সময় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদকের চালান দেশে প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান নেয় এবং অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

 

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত এবং বিশেষ অভিযান কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত পাহাড়ায় বিজিবির এই কঠোর অবস্থানের কারণেই মাদক কারবারিরা তাদের অপতৎপরতা চালিয়ে যেতে পারছে না। সকালের এই বিশেষ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়, পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে পাঁচশত পঞ্চাশ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

 

বিজিবির অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির প্রতিটি সদস্য ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে এই কর্মকর্তা উল্লেখ করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ