• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেকপোস্টে চারা রোপণ দীর্ঘ সাহিত্যসাধনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: বাংলা একাডেমির সদস্য হলেন লিডসপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর বীরগঞ্জে পুলিশের জোরালো অভিযানে আটক ৯ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১৩

বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে আলোর ভুবন সামাজিক সংঘ এবং টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের যৌথ উদ্যোগে এক মানবিক ও সময়োপযোগী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই সুচিকিৎসা কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। শনিবার উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এলাকার সুবিধাবঞ্চিত ও স্বাস্থ্যসেবা প্রত্যাশী বহু নারী, পুরুষ ও শিশু সকাল থেকেই ক্যাম্প প্রাঙ্গণে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। তিনি উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন পদক্ষেপের প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় পর্যায়ক্রমে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান কার্যক্রম চলমান রয়েছে এবং চিকিৎসাসেবা যেন সবার জন্য আরও সহজলভ্য হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব শাহীন। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সামাজিক সংগঠন ও হাসপাতালের এই যৌথ প্রচেষ্টাকে উপস্থিত সবাই সাধুবাদ জানান। এতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের পরিচালক ডাক্তার নাজমুল ইসলাম। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত চিকিৎসা সহায়তা ও সচেতনতা পৌঁছে দিতে তাদের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেক ভিপি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। একই পদে প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, ক্রীড়াবিদ, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও যুবনেতা আক্কাস আলীও বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় এমন সেবা পৌঁছে দেওয়ায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল। বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

 

দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে আলোর ভুবন সামাজিক সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসাসেবা নিতে আসা বিপুল সংখ্যক রোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পেয়ে উপস্থিত রোগী ও স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রান্তিক মানুষের কল্যাণে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের যৌথ সামাজিক উদ্যোগ আগামীতেও সমান গতিতে এগিয়ে যাবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ