• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৯ নারীসহ ১৮ বাংলাদেশি শার্শায় ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতককে ধরতে অভিযান অব্যাহত বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৯ নারীসহ ১৮ বাংলাদেশি

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ভালো কাজের আশায় সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে গিয়ে দীর্ঘ সময় কারাভোগ এবং নানা আইনি জটিলতা পার করে অবশেষে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন একদল বাংলাদেশি নাগরিক। ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশুসহ মোট ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার বিকেল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠায়। স্বদেশে ফেরার এই ক্ষণে দীর্ঘদিনের অনিশ্চয়তা আর বন্দিদশার ইতি ঘটায় ফেরত আসাদের মধ্যে এক ধরণের স্বস্তি লক্ষ্য করা গেছে।

 

ফেরত আসা নাগরিকদের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তারা মূলত ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। না বুঝে বা উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পার হওয়া এই মানুষদের জন্য বিদেশের মাটিতে সময়গুলো ছিল অত্যন্ত কষ্টকর। কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের প্রশাসনিক প্রচেষ্টায় তারা আবার স্বদেশের মাটিতে পা রাখতে পেরেছেন।

 

আইনি আনুষ্ঠানিকতার বিষযে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান যে, দালালচক্রের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই নারীরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হন। পরবর্তীতে আদালতের নির্দেশে সাজাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে আইনি হেফাজতে রাখে। দুই দেশের দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইমিগ্রেশনের সমস্ত কার্যাদি ও আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বাস্তুচ্যুত বা বিদেশের মাটিতে আইনি জটিলতায় পড়া মানুষদের সহায়তায় কাজ করা মানবাধিকার সংস্থা রাইটস যশোর এই ফেরত আসাদের প্রাথমিক আশ্রয় ও পরিবারের সাথে যোগাযোগের বিষয়টি তদারকি করছে। সংস্থাটির তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান যে, ফেরত আসা নারী ও শিশুদের আপাতত তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। তাদের জন্য সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরপর বাকি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের নিকট পৌছে দেওয়া হবে এবং স্বজনদের কাছে হস্তান্তরের এই প্রক্রিয়া শিগগিরই শেষ হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ